Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে কমিটি গঠনের আশ্বাস

কমিটি গঠনের আশ্বাসের পর রাজপথের আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০২:৫২ পিএম

ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সম্ভাবনা যাচাই করতে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। বুধবার এই কমিটি হতে পারে বলে জানা গেছে।

কমিটি কলেজটির বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়া নিয়ে সব ধরনের তথ্য ও তত্ত্ব যাচাই-বাছাই করবে এবং দ্রুত প্রতিবেদন জমা দেবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বিশ্ববিদ্যালয় শাখার একজন জানান, আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি তাদের পর্যবেক্ষণ শেষ করবে এবং একটি বিস্তারিত প্রতিবেদন পেশ করবে।

শিক্ষার্থীদের দাবি, ঢাকা উত্তর অঞ্চলে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা গ্রহণে সুনির্দিষ্ট সুযোগের অভাব রয়েছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করলে এই অভাব পূরণ হতে পারে এবং দেশের উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুবিধা বৃদ্ধি পাবে।

এদিকে এই কমিটি গঠনের আশ্বাসের পর আপাতত রাজপথের আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা। তবে কলেজভিত্তিক অন্যান্য কার্যক্রম চলমান থাকবে। 

   

About

Popular Links

x