Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সঞ্চয়পত্র কেনায় জুলাই বিপ্লবে শহিদদের পরিবারকে যে সুবিধা দিল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:২৩ পিএম

করের বিষয়ে জুলাই বিপ্লবে শহিদ পরিবারের সদস্যদের ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরকারের দেওয়া অর্থ দিয়ে এসব পরিবারের সদস্যদের সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানোয় ছাড় দেওয়া হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের ৮২৬ জনকে সরকার অর্থসহায়তা দিয়েছে। এ অর্থ দিয়ে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র উপস্থাপন থেকে অব্যাহতি দেওয়া হলো। ২০২৩ সালের আয়কর আইনের ২৬৪ ধারার ৪ নম্বর উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এনবিআর এ ছাড় দিয়েছে।

এর আগে গত আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের অবসান হয়। শত শত মানুষ এ আন্দোলনে প্রাণ হারান, আহত হন অনেকেই।

উল্লেখ্য, বর্তমান সময়ে বাজারে ৪ ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে। এগুলো হলো- পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ও ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এছাড়াও ডাকঘরেও সঞ্চয়ের ব্যবস্থা রয়েছে।

   

About

Popular Links

x