Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪ প্রশ্নের পুনরাবৃত্তি

শনিবার দেশব্যাপী ৮টি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নে পর পর ৪টি প্রশ্নের পুনরাবৃত্তি ঘটেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী ৮টি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার সেট-বি এর প্রশ্নপত্রের অ্যাকাউন্টিং অংশে দেখা যায়, এই বিভাগের ১২টি প্রশ্নের মধ্যে ৪টি প্রশ্নের হুবহু পুনরাবৃত্তি ঘটেছে। অর্থাৎ প্রশ্নপত্রের ২৮-৩১ এবং ৩২-৩৫ নম্বর প্রশ্ন একই।

পুনরাবৃত্তি হওয়া ৪টি প্রশ্ন হলো- “রুপান্তর খরচের সমষ্টি?”, “আরডি ফুড কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয় ৫,৫০,০০০ টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য ২,০০,০০০ টাকা এবং সমাপণী মজুদ পণ্য ২,৫০,০০০ টাকা হলে পণ্যের মূল্য কত?”, “একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল, এখন খরচ হিসেবে স্বীকৃত করা হয়। তাহলে নিট মুনাফার ওপর কী প্রভাব পড়বে?”, “সমাপনী জাবেদার মাধ্যমে কোনে হিসাব বন্ধ করা হয়?”

তবে এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো বক্তব্য এখনও জানা যায়নি।

পরীক্ষা চলাকালে দুপুর পৌনে ১২টার দিকে বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে জানা গেছে, প্রায় ৪১ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাবিতে প্রথম বর্ষে ভর্তির আসন রয়েছে ৬,০১০টি। এর মধ্যে ব্যবসায় শিক্ষা ইউনিটে ১,০৫০টি আসন রয়েছে। এছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২,৯৩৪, বিজ্ঞান ইউনিটে ১,৮৯৬ এবং চারুকলা ইউনিটে কোটাসহ ১৩০টি আসন রয়েছে।

   

About

Popular Links

x