Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রবাসীর স্ত্রীর কক্ষে মিলল যুবকের লাশ, আটক গৃহবধূ

গৃহবধূর সঙ্গে যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৭:৩৩ পিএম

পাবনার সাঁথিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসীর স্ত্রী আসমানী আক্তারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলিফ হোসেন একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লিবিয়াপ্রবাসী বাদশা প্রামাণিকের স্ত্রী আসমানী আক্তারের সঙ্গে আলিফের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। সোমবার রাতে তাদের মধ্যে বিয়ে-সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় বলে জানা গেছে। পরদিন সকালে স্থানীয়রা আসমানীর ঘরে আলিফের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, “যুবকের মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী আসমানী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।“

   

About

Popular Links

x