দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। রবিবার থেকে শুরু হচ্ছে রোজা। রাতে প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হবে।
শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখার খবর নিশ্চিত করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আ ফ ম খালিদ হোসেন বলেন, “বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রবিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এছাড়া ২৭ মার্চ দিনগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।”
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও মালয়েশিয়ায় শনিবার থেকে রোজা শুরু হয়েছে।



