Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশে ঈদ-উল-ফিতর কবে, জানা যাবে রবিবার

ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০২:০১ পিএম

বাংলাদেশে ঈদ-উল-ফিতর কবে উদযাপিত হবে, তা জানতে রবিবার (৩০ মার্চ) পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শনিবার (২৯ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ কবে হবে, তা নির্ধারণ করতে রবিবার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির সভা হবে।

এতে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্ব করার কথা রয়েছে।

ওই দিন দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ অথবা ০২-৪১০৫০৯১৭) কিংবা ফ্যাক্স নম্বরে (০২-২২৩৩৮৩৩৯৭ বা ০২-৯৫৫৫৯৫১) জানাতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এ বছর বাংলাদেশে রোজা শুরু হয়েছে ২ মার্চ। সে হিসাবে রবিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে রোজা হবে ২৯টি আর ঈদ-উল-ফিতর উদযাপিত হবে সোমবার।

সোমবার (৩১ মার্চ) চাঁদ দেখা গেলে ৩০ রোজাই পূর্ণ হবে। সেক্ষেত্রে মঙ্গলবার (১ এপ্রিল) ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

   

About

Popular Links

x