Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন আসিফ মাহমুদ

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৯:১৩ পিএম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম বলেন, “পরীক্ষা চলাকালীন একজন পরীক্ষার্থী আসিফ মাহমুদ নাম দিয়ে অংশ নেন। পরে জানা যায়, তিনি সরকারের একজন উপদেষ্টা হিসেবে কর্মরত। ভর্তি পরীক্ষার ফল এক থেকে দুই দিনের মধ্যে প্রকাশ করা হবে এবং উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ পরিচালিত “এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স” (ইএমপিজি) একটি বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রাম। এটি নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গবেষকদের জন্য প্রস্তুত করা একটি শিক্ষা কার্যক্রম। এ প্রোগ্রামের মাধ্যমে পাবলিক পলিসি, প্রশাসনিক দক্ষতা, নেতৃত্ব এবং সুশাসন বিষয়ক সমন্বিত জ্ঞান প্রদান করা হয়।

এদিকে, উপদেষ্টার পরীক্ষায় অংশগ্রহণের ছবি দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ইতিবাচক প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। অনেকেই এ উদ্যোগকে প্রশংসাযোগ্য ও অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেন।

   

About

Popular Links

x