Thursday, June 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

নগর ভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ইশরাক, নামের সঙ্গে ‘মাননীয় মেয়র’

সভায় ইশরাক হোসনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়

আপডেট : ১৬ জুন ২০২৫, ০২:০৯ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মতিবিনিময় সভা করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (১৬ জুন ) নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভায় অংশ নেন তিনি। ওই সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের সঙ্গে “মাননীয় মেয়র” লেখা দেখা গেছে।

জানা গেছে, নগর ভবনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতকল্পে এই সভার আয়োজন করা হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

সভার ব্যানারে তার নামের আগে “মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন” লেখা রয়েছে। সভায় ইশরাক হোসনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করতে দেখা গেছে কয়েকজনকে।

উল্লেখ্য, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছিলেন তার সমর্থকরা। আন্দোলনের একপর্যায়ে ইশরাক হোসেন ঘোষণা দিয়েছিলেন সরকার তাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর আয়োজন না করলে নিজেই তার কর্মী সমর্থক ও দক্ষিণ সিটির বাসিন্দাদের নিয়ে শপথ আয়োজন করবেন।

রবিবার ইশরাক বলেন, “জনগণের দৈনন্দিন সেবা, আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে। এছাড়া প্রধান ফটকে তালা দেওয়া থাকবে।”

এদিকে, আজও ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আবারও অবস্থান নেন তার সমর্থকরা। পরে বেলা ১১টার পর নগর ভবনে আসেন ইশরাক হোসেন।

ঘোষণা অনুযায়ী, জরুরি সেবার চালু রাখতে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এসব নিয়ে দুপুরে সভার সিদ্ধান্ত এবং নতুন কর্মসূচি জানাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছে ইশরাকের।

   

About

Popular Links

x