Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এনবিআর সংকট নিরসনে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি

এনবিআরের আন্দোলনকারীদের প্রতি কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৭:৫৪ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট বিদ্যমান সংকট দ্রুত নিরসনে অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৯ জুন) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ কমিটির সভাপতি হিসেবে কাজ করবেন। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনস্বার্থ রক্ষায় সরকার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সব কাস্টম হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যক পরিষেবা (এসেনশিয়াল সার্ভিস) ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

   

About

Popular Links

x