ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকবে ৪ দিন

ঈদ-উল-আজহা উপলক্ষে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভেক) আগামী ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে।

রবিবার (২৪ মে) আইভেকের ও‌য়েবসাই‌টে এক নো‌টি‌শে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে। 

নো‌টি‌শে আরও জানা‌নো হয়, ঈদ উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির পরিপ্রেক্ষিতে সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভেক) আগামী ২৭ ও ২৮ মে বন্ধ থাকবে। তবে ২৭ মে সব আইভেক-এ শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে।

এরপর আগামী ৩১ মে থেকে পুনরায় সব আইভেক-এ নিয়মিত ভিসা কার্যক্রম শুরু হবে।