Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কর্মস্থলে ফিরছে মানুষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিবহনের চাপ 

সোমবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে

আপডেট : ০১ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম

ঈদ-উল-আজহার ছুটি শেষে উত্তরাঞ্চলের মানুষ জীবিকার তাগিদে কর্মস্থল রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। 

সোমবার (১ জুন) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে মহাসড়কে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।  

ঢাকাগামী পরিবহনের চালকরা বলেন, “ঈদের ছুটি শেষ হওয়ায় সোমবার ভোর থেকেই দূরপাল্লার পরিবহনে যাত্রীদের বাড়তি চাপ রয়েছে। বেশিরভাগ যাত্রী আগে থেকেই টিকিট কেটে রেখেছিলেন।”  

যাত্রীরা জানান, লোকাল বাসে পথের যাত্রীদের জন্য সমস্যা বেশি হয়। সিট খালি পাওয়া যায় না। দাঁড়িয়ে যেতে হয়। আবার অনেকেই বাড়তি ভাড়া নেয়। 

পরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সোমবার সকালে নতুন বাস টার্মিনালে বিভিন্ন বাস কাউন্টারে জেলা প্রশাসক কার্যালয়ের 
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিবুল ইসলাম শুভ'র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। 

এসময় নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা না থাকায় সোনিয়া এন্টারপ্রাইজ কাউন্টার ও সকাল-সন্ধ্যা এন্টারপ্রাইজ কাউন্টারকে ১ হাজার পাঁচশত টাকা করে জরিমানা করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিবুল ইসলাম শুভ জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে অভিযান পরিচালিত হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ বলেন, “ঈদের ছুটি শেষ হওয়ার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকাগামী পরিবহনের চাপ বেড়েছে।” 

 

   

About

Popular Links

x