সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এসময় আনুমানিক আরও ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

তিনি জানান, সকালে ইউনিক বাস ও বেঙ্গল বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে আর এতে ৮ জন নিহত ও আনুমানিক ২৫ জন আহত হন।

জানা যায়, ঢাকা থেকে সিলেটে আসা বেঙ্গল বাস ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক বাসের মধ্যে ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক বাসটি খাদে পড়ে যায়।

বর্তমানে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।