হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি 

সারাদেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে ৭৮ জন শনাক্ত এবং হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩৮৮ জনের মধ্যে। 

সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, হামের উপসর্গে মারা যাওয়া ৩ জন ঢাকার। এছাড়া ময়মনসিংহ, বরিশাল ও খুলনার একজন করে মারা যান। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নিশ্চিত হাম শনাক্তদের ৭৮ জনই ঢাকার। হামের উপসর্গ পাওয়াদের মধ্যে ঢাকার ৪৮১, সিলেটের ১৫৭, চট্টগ্রামের ৩১১, রাজশাহীর ৩২, ময়মনসিংহের ৮৮, বরিশালের ১৩৪, খুলনার ১২২ ও রংপুরের ৬৩ জন।মার্চ মাস থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১২৯ জন মারা গেছেন। 

চলতি বছরে এ পর্যন্ত ২৩ হাজার ৪৭৮ জনের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত এবং ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।