ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এর ফলে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জিয়াউল হক বকুল গ্রুপের অনুসারী আক্তার ও রুবেলের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ওই স্থানীর সূত্রে জানা যায়, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর সাথে বকুল গ্রুপের বিএনপি কর্মী আক্তার ও যুবদল নেতা রুবেল এর মধ্যে নানা বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার রাতে গ্রামের তুলাতলা এলাকায় এনাম খাঁকে বেধড়ক মারধর করে বকুল গ্রুপের আক্তার, রুবেলসহ তাদের লোকজন। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়লে।
বুধবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ধাওয়া পাল্টাধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুল হক জানান, পূর্ব বিরোধের জের ধরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ ও আক্তার-রুবেলের লোকজন সকাল থেকে সংঘর্ষে জড়ায়। পরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।