বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর জেলা এবং মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক (মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গাজীপুর জেলা যুবদলের সাত সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ইয়াছির আকরাম পলাশকে সভাপতি এবং আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি তপন খান, সহ-সভাপতি নাজিম সরকার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার।
একইদিনে গাজীপুর মহানগর যুবদলের ১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাজেদুল ইসলামকে সভাপতি এবং শেখ ইমরান রেজাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন ,সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান রাজু, সহ-সভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন, সহ-সভাপতি নাজমুল খন্দকার সুমন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম সুমন এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মন্ডল।
মহানগর যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে মহানগর যুবদলের সকল সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ওই দুটি কমিটি অনুমোদন করেন।
আগামী ৩০ দিনের মধ্যে উভয় কমিটির নেতৃবৃন্দকে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।