নাটোরের নলডাঙ্গায় কালো টেপে মোড়ানো ছয়টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রবিবার (২২ নভেম্বর) ভোরের দিকে নাটোরের নলডাঙ্গার পাটুল নিচা বাজারের ওয়াচ টাওয়ারের সিড়ির নিচ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয় বলে জানান এসআরবি-৫ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাস।
আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে তন্ময় বিশ্বাস বলেন, “গোপন সংবাদের মাধ্যমে জানতে পরে পাটুলের ওয়াচ টাওয়ারের সিড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা বাজারের ব্যাগ থেকে ছয়টি ককটেল শনাক্ত করা হয়। পরে ভোরের দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় ককটেলগুলো উদ্ধার করা হয়।”
তিনি জানান, ককটেলগুলো জব্দ দেখিয়ে পরে নলডাঙ্গায় থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।