রমজানে মেট্রোরেলের ভেতরে কেবল পানি দিয়ে ইফতারের অনুমতি দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেড। এক্ষেত্রে রোজাদাররা কেবল ২৫০ মিলি লিটার পানি বহন করতে পারবেন।
রবিবার (১০ মার্চ) এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এসব কথা জানিয়েছেন। বিকেলে ঢাকার ইস্কাটনে ডিএমটিসিএল সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এমএএন ছিদ্দিক বলেন, ইফতারের সময় অনেক রোজাদার মেট্রোরেলে চলাচল করবেন। ইফতারের সময় তারা যাতে রোজা ভাঙতে পারেন সেজন্য শুধু পানি বহন করা যাবে। তবে তারা যেন ইফতার শেষে পানির বোতলটি স্টেশনে থাকা ময়লার বক্সে ফেলেন বা সঙ্গে নিয়ে যান। এছাড়া পান করার সময় যেন পানি পড়ে মেট্রোরেলের ফ্লোর পিচ্ছিল বা নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।