‘টেকসই ও গুণগতমান বজায় রেখে উন্নয়নমূলক কাজ করে দেশকে আরও এগিয়ে নিতে হবে’

নরসিংদীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী প্রকৌশলী, উপজেলা উপ-সহকারী প্রকৌশলীসহ এই দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মাসিক সমন্বয় সভার আয়োজন করা হয়।

বুধবার (৯ এপ্রিল) সকালে নরসিংদী এলজিইডি কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে নরসিংদীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশার সভাপতিত্বে ও সিনিয়র প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম মিয়ার সঞ্চলনায় নরসিংদী জেলা পল্লী অবকাঠামো উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পল্লী অবকাঠামো উন্নয়নের প্রকল্প পরিচালক প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান (তুষার)।

তিনি বলেন, “রাষ্ট্রীয় নির্দেশ মোতাবেক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সকল নিয়মনীতি মেনে পল্লী উন্নয়নের সব উন্নয়নমূলক কার্যক্রম সঠিক পরিকল্পনার মাধ্যমে স্বচ্চ ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই ও গুণগতমান বজায় রেখে উন্নয়নমুলক কাজ করে দেশকে আরও এগিয়ে নিতে হবে। পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর সকল কর্মকর্তা ও কর্মচারীগণ দক্ষতার সঙ্গে উন্নয়নমুলক কাজ করে আগামী দিনে সারা বাংলাদেশের মধ্যে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি আশাবাদি।”

তিনি আরও বলেন, “স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সবার প্রচেষ্টা থাকবে সঠিকভাবে দায়িত্ব পালন করা, কথায় নয় কাজের মাধ্যমে প্রমাণ করায় আমাদের অঙ্গিকার। সঠিকভাবে দায়িত্ব পালন করা না হলে আর তা যদি প্রমানিত হয়, তাহলে দায়িত্বে অবহেলাকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এ সময় নরসিংদী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুমতাহিনা বিনতে ইকবাল, নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরজুরুল হক, রায়পুরা উপজেলা প্রকৌশলী মো. মাজেদুল হক সজিব, বেলাব উপজেলা প্রকৌশলী গোলাম সারুয়ার, মনোহরদী উপজেলা প্রকৌশলী হরষিত কুমার, পলাশ উপজেলা প্রকৌশলী আল মইন শাহরিয়ার, শিবপুর উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, নরসিংদী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাজেদ মিয়া, রায়পুরা উপজেলা সহকারী প্রকৌশলী মো. লিটন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।