মাইলস্টোনে আহতদের নিয়ে যাবে মেট্রোরেলের রিজার্ভ বগি

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে আহতদের মেট্রোরেলে বহনের জন্য নারী বগির পাশের বগি সংরক্ষিত (রিজার্ভ) রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

সোমবার (২১ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর “এফ-৭ বিজেআই” প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। স্কুলের একটি অ্যাকাডেমিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক  ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বিকেল পৌনে ৫টার দিকে বলেছেন, এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।