বিয়ের খবর ভাইরাল, যা বললেন তাহসান

জনপ্রিয় গায়ক, অভিনেতা তাহসানের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান খান। নতুন জীবনের পথচলায় শুভকামনা জানাচ্ছেন ভক্তরা। এ নিয়ে গণমাধ্যমে নিউজও হয়েছে। তবে এ বিষয়ে তাহসানের কোনো মন্তব্য এখনও আসেনি।

শুক্রবার (৩ জানুয়ারি) গায়ে হলুদের ওই ছবি নিয়ে তাহসানের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যম প্রথম আলো। সংবাদমাধ্যমটিকে তিনি বললেন, “সকালে এ বিষয়ে বিস্তারিত জানাব।”

শনিবার সকাল ১০টা ২০ মিনিটে তাহসান বলেন, “এখনও বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।”

মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ/কোলাজ

একাধিক সূত্রে জানা গেছে, তাহসানের “স্ত্রী” রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

রোজার বিজনেস পেজে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি। তার ফেসবুক পেজ “রোজাস ব্রাইডাল মেকওভার” পেজে অনুসারী সংখ্যা নয় লাখের ওপরে।