Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিয়ে করলেন তাহসান!

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নিজেই। জানিয়েছেন স্ত্রীর পরিচয়

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১২:৪০ পিএম

নতুন বছরের শুরুতেই ভক্তদের সুখবর দিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

তাহসান জানান, তার স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজা'স ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন।

রোজা আহমেদ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ/কোলাজ

সামাজিক মাধ্যমে তাদের নতুন জীবনের পথচলায় শুভকামনা জানাচ্ছেন ভক্তরা। কেউ কেউ বলছেন, অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিলো।

   

About

Popular Links

x