চুপিসারে বিয়ে সেরে নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বছরের শুরুতেই এ সুখবরটি প্রকাশ পেয়ে তাহসানের ভক্ত-অনুরাগীদের মধ্যে চমক সৃষ্টি করেছে। গণমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান নিজেই।
কোনো ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই হঠাৎ এই সুখবরটি পাওয়ায় অনেকে বিস্মিত হয়েছেন।
বাংলাদেশের বরিশালে বেড়ে ওঠা রোজা আহমেদ পড়াশুনা করেছেন যুক্তরাষ্ট্রে।
তাহসান জানিয়েছেন, তার স্ত্রী রোজা আহমেদ পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন।
রোজা আহমেদ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।
রোজার বিজনেস পেজে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি। তার ফেসবুক পেজ “রোজাস ব্রাইডাল মেকওভার” পেজে অনুসারী সংখ্যা নয় লাখের ওপরে।
রোজা আহমেদ ঘোরাফেরা করতেও পছন্দ করেন। দেশে থাকতে বেড়াতে গেছেন সাজেক, নাফাখুম, রাঙামাটিতেও।
এর আগে প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলো করে আসে আইরা তাহরিম খান নামের কন্যা সন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান।



অবশেষে বিয়ের বিষয়টি নিশ্চিত করলেন তাহসান
তাহসান সম্পর্কে যা বললেন রোজা
বিয়ের খবর ভাইরাল, যা বললেন তাহসান
বিয়ে করলেন তাহসান