শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চিত বিষয় ছিল তাহসানের বিয়ের খবর। বিয়ের খবর হিসেবে ছড়ালেও বিষয়টি নাকচ করে দেন তাহসান।
তাহসান বিয়ে নিয়ে মুখ খুললেও চুপ ছিলেন তার স্ত্রী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে বেশকিছু বিয়ের ছবি আপলোড দিয়ে আলোচনা আরও খানিকটা উসকে দিলেন তাহসান পত্নী।
ছবিতে দুজনকেই দেখা যাচ্ছে বিয়ের সাজে। তাহসানের পরনে ছিল মিষ্টি গোলাপি রঙের শেরওয়ানি, অন্যদিকে একই রঙের শাড়িতে মোহনীয় সাজে ধরা দিয়েছেন রোজা।
ছবিগুলো শেয়ার করে তাহসানের স্ত্রী লিখেছেন, “আমি চমৎকার একজন মানুষ খুঁজে পেয়েছি। সে আমার কাছে বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে ওয়াদা করেছি এবং একটি ঘর দিয়েছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।”
জানা গেছে, শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়।
উল্লেখ্য, তাহসানের স্ত্রী রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। পাশাপাশি রোজা একজন উদ্যোক্তা।



অবশেষে বিয়ের বিষয়টি নিশ্চিত করলেন তাহসান
বিয়ের খবর ভাইরাল, যা বললেন তাহসান
তাহসানের ‘স্ত্রী’, কে এই রোজা?