সকালে ঘুম থেকে উঠে পেট ভারী বা ফাঁপা লাগা অনেকেরই চেনা সমস্যা। এর প্রধান কারণ কোষ্ঠকাঠিন্য, যা সাধারণত ফাইবার ও পানির অভাবে হয়। সুখবর হলো, বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধ ছাড়াই সহজ কিছু খাবারের অভ্যাসে এই সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব।
সকালের নাস্তায় সামান্য পরিবর্তন আনলেই অন্ত্রের স্বাস্থ্য উন্নত হয়।
- লেবু দিয়ে গরম পানি
চা বা কফির আগে লেবু মিশ্রিত গরম পানি দিয়ে দিন শুরু করুন। এটি হজম প্রক্রিয়া সক্রিয় করে, অন্ত্রের নড়াচড়া বাড়ায় এবং শরীরকে সতেজ রাখে। লেবুর সাইট্রিক অ্যাসিড পিত্ত উৎপাদনে সাহায্য করে, যা খাবার ভাঙার জন্য জরুরি। - ভেজানো কিশমিশ বা ডুমুর
৬–৮টি কিশমিশ বা ২টি শুকনো ডুমুর রাতভর ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খান। এতে থাকা উচ্চমাত্রার ফাইবার মল নরম করে ও সহজে বের হতে সাহায্য করে। পানির সঙ্গে খেলে হাইড্রেশনও বাড়ে। - ৩. পেঁপে বা পাকা কলা
পেঁপেতে থাকা পেপেইন এনজাইম হজমে সহায়ক, আর পাকা কলায় থাকা ফাইবার ও পটাসিয়াম অন্ত্রের কার্যকারিতা উন্নত করে। তবে কাঁচা কলা এড়িয়ে চলুন, কারণ এটি কোষ্ঠকাঠিন্য বাড়াতে পারে। - ৪. গরম দুধের সাথে ঘি
এক গ্লাস উষ্ণ দুধে এক চা চামচ ঘি মিশিয়ে নাস্তার আগে বা শোবার আগে পান করুন। ঘিতে থাকা স্বাস্থ্যকর চর্বি হজম সহজ করে এবং হালকা রেচক প্রভাব ফেলে। - ৫. ভেজানো চিয়া বীজ
চিয়া বীজ রাতভর পানিতে বা বাদামের দুধে ভিজিয়ে রাখুন। সকালে এর জেলি-সদৃশ গঠন মল নরম করতে ও নিয়মিত মলত্যাগে সহায়তা করে।
নিয়মিত পানি পান, পর্যাপ্ত ফাইবার গ্রহণ এবং সকালের নাস্তায় এসব খাবার অন্তর্ভুক্ত করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।