প্রাকৃতিকভাবে ব্রণ দূর করতে পারে আদা

ব্রণ ও ত্বকের নানা সমস্যার সমাধানে আদা হতে পারে প্রাকৃতিক উপায়। শুধু রান্নায় স্বাদ বাড়ানো নয়, স্বাস্থ্য এবং ত্বকের যত্নেও আদা এক বিশেষ ভূমিকা রাখে। পুষ্টিবিদরা বলছেন, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আদা ত্বকের প্রদাহ কমাতে এবং ব্রণের সমস্যা দূর করতে বেশ কার্যকরী।

তাদের মতে, নিয়মিত আদার সঠিক ব্যবহার ত্বকের সুস্থতা ফিরিয়ে আনতে পারে। তবে ব্যবহার শুরু করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেওয়া জরুরি।

আদা ব্যবহার করার কার্যকরী উপায়

 ফেস মাস্ক

  • ১ টেবিল চামচ আদার রস
  • ২ টেবিল চামচ গোলাপজল
  • আধ টেবিল চামচ মধু

সব একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। শেষে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সপ্তাহে ১-২ বার ব্যবহার করলে ফল পাওয়া যায়।

 স্পট ট্রিটমেন্ট
আদার তেল সরাসরি ব্রণ বা ব্রণের দাগে লাগানো যেতে পারে।

আদার শট (ভেতর থেকে যত্ন)

  • ১ টেবিল চামচ আদার রস
  • ১ টেবিল চামচ লেবুর রস
  • ১ চা চামচ মধু
  • ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো

সব মিশিয়ে সঙ্গে সঙ্গেই খেয়ে নিন। এটি শরীরের ভেতর থেকে প্রদাহ কমাতে সাহায্য করে।