ঈদের স্পেশাল মেনুতে রাখুন ঝাল-মশলাদার মগজ ভুনা

ঈদ মানেই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর পছন্দের নানা খাবারের আয়োজন। সারাদিনের ব্যস্ততা উৎসবের আমেজ শেষে দুপুরের খাবারের টেবিলে যদি থাকে ঝাল-মশলাদার মগজ ভুনা, তাহলে ঈদের আনন্দ যেন আরও বেড়ে যায়। নরম মসৃণ মগজের সঙ্গে ঘ্রাণময় মশলার দারুণ সমন্বয়ে তৈরি এই পদটি অনেকের কাছেই ঈদের অন্যতম আকর্ষণ।

এই মজাদার পদটি তৈরি করতে লাগবে গরুর মগজ ১টি, আধা কাপ পেঁয়াজ কুচি, চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, চা চামচ হলুদ গুঁড়া, চা চামচ মরিচ গুঁড়া, চা চামচ জিরা গুঁড়া, থেকে ৭টি কাঁচামরিচ, থেকে ৩টি এলাচ, থেকে টুকরা দারুচিনি, স্বাদমতো লবণ এবং পরিমাণমতো তেল।

প্রথমে মগজ ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে হালকা করে চটকে নিতে হবে। এরপর কাঁচামরিচ তেল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মগজের সঙ্গে ভালোভাবে মাখিয়ে প্রায় ১০ মিনিট রেখে দিতে হবে। তারপর একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর মসলা মাখানো মগজ দিয়ে ভালোভাবে কষাতে হবে। কিছুক্ষণ পর কাঁচামরিচ দিয়ে অল্প পরিমাণ পানি যোগ করতে হবে। পানি শুকিয়ে মগজের ওপর তেল ভেসে উঠলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ঝাল-মশলাদার মগজ ভুনা।