Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

গরুর মাংস খাওয়ার পর যেগুলো একদমই খাওয়া উচিত নয়

সুস্বাদু খাবার খাওয়াই নয়, খাবারের পর কী খাওয়া হচ্ছে সে বিষয়েও সচেতন থাকা জরুরি

আপডেট : ২৯ মে ২০২৬, ০৮:২৬ পিএম

ঈদ-উল-আজহায় গরুর মাংসের বিভিন্ন পদ উপভোগ করেন প্রায় সবাই। তবে পুষ্টিবিদরা বলছেন, শুধু সুস্বাদু খাবার খাওয়াই নয়, খাবারের পর কী খাওয়া হচ্ছে সে বিষয়েও সচেতন থাকা জরুরি। কারণ কিছু খাবারের সংমিশ্রণ হজমের সমস্যার কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, গরুর মাংস খাওয়ার পরপরই দুধ বা দুধজাত খাবার খাওয়া এড়িয়ে চলা ভালো। ঈদের খাবারের শেষে পায়েস, ফিরনি, পুডিং কিংবা বিভিন্ন মিষ্টিজাতীয় ডেজার্ট খাওয়ার প্রচলন থাকলেও এটি সবার জন্য উপযোগী নাও হতে পারে।

পুষ্টিবিদরা জানান, মাংস ও দুগ্ধজাত খাবার, উভয়ই উচ্চমাত্রার প্রোটিনসমৃদ্ধ এবং তুলনামূলক ভারী খাবার। ফলে একসঙ্গে বা অল্প সময়ের ব্যবধানে বেশি পরিমাণে খেলে হজমে চাপ সৃষ্টি হতে পারে।

এতে অনেকের গ্যাস, বুকজ্বালা, পেট ফাঁপা কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের হজমশক্তি দুর্বল বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তারা বেশি অস্বস্তিতে পড়তে পারেন।

বিশেষজ্ঞদের পরামর্শ, ভারী মাংস খাওয়ার পর কিছুটা বিরতি দিয়ে দুধ বা মিষ্টিজাতীয় খাবার খাওয়া উচিত। পাশাপাশি খাবারের পর অল্প হাঁটাহাঁটি করলে হজমে সহায়তা করে।

এ ছাড়া ঈদের সময় অতিরিক্ত খাবার না খেয়ে পরিমিত খাবার গ্রহণের ওপরও গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সচেতন খাদ্যাভ্যাস বজায় রাখলে ঈদের আনন্দের পাশাপাশি সুস্থতাও নিশ্চিত করা সম্ভব।

   

About

Popular Links

x