Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঘরেই তৈরি করুন সুস্বাদু মাটন কালাভুনা

ঘন মসলায় ধীরে ধীরে কষিয়ে রান্না করা হয় এই খাবার

আপডেট : ২৭ মে ২০২৬, ০৮:২০ পিএম

পবিত্র ঈদ-উল-আজহার খাবারের আয়োজনে গরুর মাংসের পাশাপাশি ভিন্ন স্বাদ আনতে তৈরি করতে পারেন মজাদার মাটন কালাভুনা। ঘন মসলায় ধীরে ধীরে কষিয়ে রান্না করা এই খাবার গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। সুগন্ধি মসলা আর নরম খাসির মাংসের অসাধারণ স্বাদ সহজেই ঈদের টেবিলে এনে দেবে বাড়তি আকর্ষণ।

মাটন কালাভুনা তৈরির জন্য লাগবে কেজি খাসির মাংস, কাপ পেঁয়াজ কুচি, কাপ টক দই, টেবিল চামচ করে আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, টেবিল চামচ রাঁধুনি বা জোয়ান, টেবিল চামচ শুকনা মরিচ গুঁড়া, চা চামচ জয়ফল-জয়িত্রী গুঁড়া, টেবিল চামচ মৌরি, চা চামচ করে হলুদ ধনিয়া গুঁড়া এবং পরিমাণমতো তেজপাতা, দারুচিনি এলাচ।

প্রথমে খাসির মাংস ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে টক দই, আদা-রসুন বাটা লবণ মিশিয়ে অন্তত এক ঘণ্টা মেরিনেট করে রাখুন। এরপর একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে বাদামি রঙ করে নিন। অর্ধেক পেঁয়াজ তুলে রেখে বাকি অংশে সব গুঁড়া মসলা দিয়ে কিছুক্ষণ নেড়ে মেরিনেট করা মাংস যোগ করুন।

এরপর মাংস ভালোভাবে কষিয়ে নিন যাতে মসলার সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। তারপর ঢেকে কম আঁচে রান্না করুন। প্রয়োজন হলে অল্প পানি দিতে পারেন। মাংস নরম হয়ে এলে আরও কিছুক্ষণ কষাতে থাকুন, যাতে কালাভুনার গাঢ় রং ঘন স্বাদ তৈরি হয়। শেষে উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। পোলাও, ভাত, রুটি বা পরোটার সঙ্গে এই মাটন কালাভুনা ঈদের খাবারের আয়োজনে এনে দেবে ভিন্ন মাত্রার স্বাদ।

   

About

Popular Links

x