ক্যামেরার সামনে দাঁড়ালেই বুকে ধড়ফড়, যা করবেন

জীবনে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বা মঞ্চে দাঁড়িয়ে ভয় লাগা স্বাভাবিক। কারণ, এমন সময় শরীরের কর্টিসল আর অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। ফলে হাত কাঁপা, বুক ধড়ফড় করা, ভুলে যাওয়ার মতো উপসর্গ দেয়। স্টেজের ভীতি কাটাতে আপনার জন্য রইলো ৩০ সেকেন্ডের সহজ কিছু কৌশল। যা মেনে চললেই ভয় দূর করা যাবে সহজেই।

চলুন জেনে নেই কৌশলগুলো

প্রথম ১০ সেকেন্ড নাক দিয়ে লম্বা শ্বাস নিয়ে, তার পর ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। এ পদ্ধতি ২ বার অনুসরণ করুন। এতে স্নায়ু উজ্জীবিত হয়, হৃদ্‌স্পন্দনের হার কমে।

পরের ১০ সেকেন্ড,  বাঁ হাতের বুড়ো আঙুলটি ডান হাত দিয়ে ১০ সেকেন্ড চেপে ধরুন। সঙ্গে চোখ বন্ধ করে চোখের ওপর চাপ দিন। এই পদ্ধতি মানলে মস্তিষ্ক শান্ত হয়।

শেষ ১০ সেকেন্ড, পা দু’টি মাটিতে চেপে রেখে মুখ বন্ধ করে  “হুম”, “হুম” করে আওয়াজ করুন। কেউ যাতে শুনতে না পায় এভাবে আওয়াজ করুন। এর ফলেও সংশ্লিষ্ট স্নায়ু কার্যকর হয়, মন শান্ত হয়, মষ্কিস্ক ঠাণ্ডা হয়।