পেট ফাঁপা, চোয়া ঢেঁকুর, বুক জ্বালার মতো সমস্যা অনেকর নিত্যসঙ্গী। খাওয়াদাওয়ায় এদিক-ওদিক হলেই, এই সব সমস্যা জাঁকিয়ে বসে। রোজ রোজ অ্যান্টাসিড খাওয়াও ঠিক নয়। তাতে হিতে বিপরীত হতে পারে। তার চেয়ে জিরার পানি হতে পারে রক্ষাকবচ। জিরার পানি খাওয়ার অনেক উপকার। সকালে খালি পেটে চায়ের বদলে জিরা পানি খেলে শরীর নিয়ে বেশি ভাবতে হবে না। তবে সব সময় আগে থেকে জিরা ভিজিয়ে রাখার কথা মনে থাকে না। জিরা ফুটিয়ে চায়ের মতো পানীয় তৈরি করে খেয়ে নেন অনেকেই। কিন্তু পুষ্টিবিদেরা জানাচ্ছেন, নিয়ম না মেনে জিরার পানি তৈরি করলে শরীরের কোনো কাজেই লাগবে না।
হজমশক্তি বৃদ্ধি
রোজ সকালে এক গ্লাস জিরার পানি খেলে বিপাকহার (মেটাবলিজম রেট) বৃদ্ধি পায়। পরিপাকতন্ত্রের সামগ্রিক উন্নতি করে এই পানীয়। পেটের যাবতীয় সমস্যা যেমন গ্যাস, বদহজম, পেট ফাঁপার অন্যতম দাওয়াই এই পানীয়।
মেঝ ঝরায়
শরীরের জমে থাকা মেদ ঝরাতেও জিরার পানির ভূমিকা অনবদ্য। জিরা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। হজমজনিত কোনো সমস্যা পোহাতে হয় না। আর খাবার দ্রুত হজম হয়ে গেলে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকিও থাকে না।