গরমে প্রতিদিন কয়টি খেজুর খাওয়া যাবে?

পুষ্টিবিদদের মতে, গরমের দিনে দু-তিনটির বেশি খেজুর না খাওয়ায় ভালো। তারা বলছেন, গরমে হাঁসফাঁস অবস্থায় শরীর ঠিক রাখতে একটু দেখেশুনে খাবার খাওয়াই ভালো। যেসব খাবার শরীর ঠান্ডা ও আর্দ্র রাখে, সেসব খাবারই গরমে বেশি খাওয়া দরকার। কিন্তু কিছু খাবার আছে, যা শরীর গরম করে। সেসব খাবার পরিমিত খাওয়া উচিত। এর মধ্যে খেজুর অন্যতম। তবে খেজুর খাওয়ার আগে তা বুঝেশুনে খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

বিশেষজ্ঞের মতে, খেজুর শীতকালে খাওয়ায় ভালো। গরমকালে খেজুর পরিমিত পরিমাণে খাওয়া। গরমকালে খেজুর খাওয়ার ও খেজুরের গুণাগুণ নিয়ে এনডিটিভি অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

খেজুরের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, সালফার, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, কপার, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি-৬, ফলিক অ্যাসিড, আমিষ, শর্করা। তাই খেজুর শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণে ভরপুর৷ তবে যাদের রক্তে চিনির পরিমাণ বেশি, শুধু তাদের ক্ষেত্রে খেজুর খাওয়ায় খানিকটা বিধিনিষেধ মানতে হয়।

খেজুরের পুষ্টিগুণ

কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি অন্ত্রের অন্যান্য সমস্যা দূর করতে সাহায্য করে। এতে থাকা প্রয়োজনীয় পুষ্টি উপাদানের কারণে হাড় মজবুত হয়, রক্তাল্পতা দূর হয়। এছাড়াও যেকোনো ধরনের অ্যালার্জি বা চুলকানি দূর করতে করতে সহায়তা করে। এটি শক্তিবর্ধক, হৃদযন্ত্র সুস্থ রাখতে কার্যকর, ডায়রিয়া-জাতীয় সমস্যা দূর করতেও খুবই কার্যকরী।

এছাড়াও খেজুর রক্তে হিমোগ্লোবিন বাড়ায় এবং এতে আয়রনের পরিমাণ বেশি। এ ছাড়া এতে প্রচুর এনার্জি পাওয়া যায়। তাই স্বাভাবিক মানুষের ক্ষেত্রে গরমের দিনে ২-৩টি খেজুরই যথেষ্ট।

ভারতীয় পুষ্টিবিদ সিমরান সাইনি সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন, খেজুর যেহেতু শরীরে তাপ উৎপন্ন করে, তাই দিনে ২-৩টির বেশি খাওয়া ঠিক নয়। এ কারণে গরমের চেয়ে শীতের সময় খেজুর খাওয়া ভালো। কারও শরীরে যদি বেশি মাত্রায় আয়রনের ঘাটতি দেখা দেয়, তবে তিনি দিনে দুই বা তিনটির বেশি খেজুর খেতে পারেন।