গরমে প্রশান্তি পেতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মজাদার তরমুজের পুডিং। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও অনন্য।
চলুন জেনে নেওয়া যাক তরমুজের পুডিং বানাবেন যেভাবে।
উপকরণ
তরমুজের রস ৪ কাপ, প্রয়োজনমতো চিনি, আধা কাপ কর্ন ফ্লাওয়ার ও পরিমাণমতো পানি।
প্রণালি
প্রথমেই তরমুজ খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। এবার তরমুজের বীজ ছাড়িয়ে নিন। তরমুজের টুকরাগুলো ব্লেন্ডারে দিয়ে রস করে নিন। এবার তরমুজের চুলায় মাঝারি আঁচে বসিয়ে দিন। অনবরত নাড়তে থাকুন। ফুটে ওঠা শুরু করলে প্রয়োজনমতো চিনি দিন। এরপর অল্প পানি দিয়ে কর্ন ফ্লাওয়ার গুলিয়ে নিয়ে তরমুজের রসে অল্প অল্প করে মিশিয়ে দিন। নাড়তে থাকুন। এ সময় চুলার আঁচ কমিয়ে নিন। না হলে জমে যেতে পারে। এভাবে ঘন ও আঠালো হয়ে গেলে নামিয়ে নিন। পছন্দসই পাত্রে বাটার ব্রাশ করে তরমুজের মিশ্রণ ঢেলে দিন। কিছুক্ষণ পর নরমাল ফ্রিজে রাখুন। এভাবে অন্তত কয়েক ঘণ্টা রাখার পর বের করে স্লাইস করে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং।