সুখী সম্পর্কের নির্দিষ্ট কোনো চাবিকাঠি আছে? এর উত্তর দেওয়া মোটেও সহজ নয়। আসলে এর নির্দিষ্ট কোনো উত্তরও নেই। তবে সম্পর্কে দুজনের মানসিক বন্ধন ভীষণ জরুরি। মানসিক নিরাপত্তা, নিশ্চয়তাও সম্পর্কের ক্ষেত্রে জরুরি। তা না হলে সম্পর্কে ফাঁক থেকে যায়।
যেভাবে বুঝবেন আপনার সম্পর্কে মানসিক যোগাযোগ আছে কি না।
১. মনের মানুষের কাছে কোনো কথা আড়াল করবেন না। একান্ত ব্যক্তিগত কথা হলে আলাদা। তবে সম্পর্ক নিয়ে কোনো জটিলতা, দ্বন্দ্ব লুকানো যাবে না। কোনো সম্পর্কে ভাঙনের মূল কারণই থাকে সঙ্গীর কাছ থেকে কথা আড়াল করা। এতে জটিলতা বাড়ে। প্রতিটি সম্পর্কে অবশ্যই মানসিক সংযোগ থাকবে। শুধু মনের কথা বলা নয়, একে অন্যের প্রতি সম্মান সম্পর্ককে দৃঢ় রাখার অন্যতম শর্ত।
২. সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হল একে অপরের প্রতি বিশ্বাস এবং স্বচ্ছতা। আড়ালের পর্দা যত টাঙিয়ে রাখবেন, সম্পর্ক তত খাদের দিকেই গড়াবে। তাই সম্পর্ক শক্তিশালী করে তুলতে একে অপরের বন্ধু হয়ে উঠতে হবে। যে সম্পর্কে এই দুইই আছে, সেই সম্পর্ক কিন্তু বাইরের আঘাতে চট করে ভেঙে পড়ে না।
৩. শক্তিশালী সম্পর্কের অন্যতম শর্ত স্বাধীনতা দেওয়া। স্পেস দেওয়া ভীষণ জরুরি। স্বাধীনতার বিষয়টি সুন্দর সম্পর্কে অত্যন্ত জরুরি। একজন যদি সবসময় অন্যের ব্যক্তিগত জীবনে প্রবেশ করে কিংবা সবসময় যদি জবাবদিহি করে চলতে হয়, তাহলে বুঝতে হবে সম্পর্কে নিরাপত্তার অভাব রয়েছে। সেটা থেকে বেরিয়ে আসা খুবই জরুরি।