লেবাননে ব্যাপক সংঘর্ষে ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতি জানিয়েছে, মঙ্গলবার (৪ আগস্ট) লেবাননের মাজদাল জৌন শহরে একটি বিস্ফোরণেতাদের দুই রিজার্ভ সেনা নিহত হয়েছেন।
এতে আরও বলা হয়েছে, সংঘর্ষ চলাকালে আরও চার সেনা গুরুতর আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এরপর থেকে দক্ষিণ লেবাননজুড়ে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন বলেও প্রতিবেদনটিতে জানানো হয়েছে।