জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

জর্ডানে মার্কিন সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে এ হামলা চালানো হয়।

বিবিসি  বলছে, লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এ হামলা চালালো ইরান। যদিও জর্ডানের সামরিক বাহিনী জানায় দেশটির আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

আইআরজিসির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো এই হামলায় জর্ডানের কিং হোসেন ও আল–আজরাক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। এ অভিযানকে ‘আগ্রাসী শক্তির জন্য শাস্তি’ হিসেবে আখ্যায়িত করেছে আইআরজিসি।

বিবৃতিতে আরো বলা হয়, তাদের এই হামলায় শত্রুপক্ষের প্রযুক্তিগত ও কারিগরি অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েনের স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে, রবিবার হরমুজ প্রণালির কাছে থাকা এ হামলা করে যুক্তরাষ্ট্র। ইরানের দুটি লঞ্চার (উৎক্ষেপণ ব্যবস্থা) লক্ষ্য করে হামলা চালায় বলে জানা গেছে।