২৫ তালেবান হত্যার খবরে প্রিন্স হ্যারির ক্ষোভ

“আফগানিস্তানে দায়িত্ব পালনের সময় ২৫ জান তালেবানকে হত্যা করার বিষয়ে তিনি গর্ব করেছেন”- এমন দাবি যারা করেছেন তাদের তীব্র সমালোচনা করেছেন প্রিন্স হ্যারি। তিনি বলেছেন, “এটা ‘বেদনাদায়ক' এবং ‘বিপজ্জনক মিথ্যা'।”

মার্কিন চ্যাট শো “দ্য লেট শো”-র সঞ্চালক স্টিফেন কোলবার্টের সঙ্গে কথা বলার সময় হ্যারি বলেন, “কোনো সন্দেহ নেই তারা (মিডিয়া) সবচেয়ে বিপজ্জনক মিথ্যাটি বলেছেন; তা হলো, আফগানিস্তানে কতজনকে হত্যা করেছি তা নিয়ে আমি অহংকার করেছি।”

হ্যারি অভিযোগ করেন যে, সংবাদমাধ্যমে তার কথাগুলোকে প্রেক্ষাপটের বাইরে নিয়ে ব্যাখ্যা করা হয়েছে।

তিনি বলেন, “আমি আমার অভিজ্ঞতা ভাগাভাগি করার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়েছে, সৎ থাকা উচিত। এটা অন্যদেরকেও তাদের অভিজ্ঞতা নিঃসংকোচে প্রকাশে উৎসাহিত করবে।”

“স্পেয়ার” বইয়ে হ্যারি দুটি আফগানিস্তান সফরের কথা উল্লেখ করেছেন। ২০১২ সালে যখন তিনি দ্বিতীয়বার আফগানিস্তান সফরে যান, তখন অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারে হেলিকপ্টারে সহ-পাইলট বন্দুকধারী ছিলেন। তখন তিনি ২৫ জন তালেবানকে হত্যা করেছিলেন।

হ্যারি জানান, সেজন্য তিনি গর্বিত নন, লজ্জিতও নন।

ব্রিটিশ সংবাদপত্র এবং কয়েকজন প্রাক্তন সিনিয়র ব্রিটিশ সামরিক কর্মকর্তা এভাবে হত্যার সংখ্যা জনসমক্ষে প্রকাশ করার বিষয়টির কঠোর সমালোচনা করে হ্যারি বলেছেন, এর ফলে তিনি ও সংশ্লিষ্ট অন্যরা ঝুঁকিতে পড়তে পারেন।

প্রিন্স হ্যারির আত্মজীবনীমূলক বই মঙ্গলবার প্রকাশিত হয়। প্রকাশক জানিয়েছে, বইটি যুক্তরাজ্যে সবচেয়ে দ্রুত বিক্রিত নন-ফিকশন। এই বইতে হ্যারি তার জীবন, অন্যান্য রাজ পরিবারে তার ঘনিষ্ঠ ব্যক্তিগত ঘটনা, কীভাবে “প্রতিকূল” মিডিয়ার সম্মুখীন হয়েছেন তাসহ আরও অনেক বিষয়ে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, ব্রিটিশ সেনার অংশ হিসেবে প্রিন্স হ্যারি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীতে ছিলেন। সেখানে তিনি সামরিক হেলিকপ্টার চালাতেন।