ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে ফের হামলা শুরু করেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ বুধবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে ইরানের ইসলামিক রিভ্যলিউশনারি গার্ড জানিয়েছে, তেহরানের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় শহরতলীতে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এদিকে বিবিসি পার্সিয়ান সার্ভিস এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সংবাদমাধ্যম বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে।
বিভিন্ন ছবিতে দেখা যায়, উত্তর-পূর্ব তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়া উড়ছে। এছাড়াও কিছু সূত্রের বরাতে বিবিসি বলছে, তেহরানের লাভিজান এলাকাতেও বিমান হামলা হয়েছে।
নিউজ সাইট তাবনাক জানিয়েছে, তেহরানের পূর্ব ও পশ্চিম অংশ ছাড়াও কারাজের বিভিন্ন এলাকায় হামলা করছে ইসরায়েল।