নিপোর্টে চাকরির সুযোগ, পদসংখ্যা ৮৫

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীন ‘সমন্বিত উন্নয়ন প্রকল্প’-এর আওতায় গবেষণা কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে পাঁচ পদে ৮৫ কর্মী নিয়োগ দেওয়া হবে।    

পদের বিবরণ

১. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ৫০

বেতন: ১৯,৮২৫ টাকা

২. পদের নাম: এডিটর/কোডার

পদসংখ্যা: ২০

বেতন: ১৯,৮২৫ টাকা

৩. পদের নাম: ডাটা অ্যানালিস্ট

পদসংখ্যা: ৫

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

৪. পদের নাম: রিভিউয়ার

পদসংখ্যা: ৫

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

৫. পদের নাম: প্রতিবেদন সম্পাদক

পদসংখ্যা: ৫

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদভেদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া: আবেদনকারীকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ উপ-প্রকল্প পরিচালক বরাবর লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার (অফিস চলার সময়ের মধ্যে)।

সাক্ষাৎকারের তারিখ ও সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বেলা ১১টা।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।