আবুল খায়ের গ্রুপে ২০০ পদে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ সেলস রিপ্রেজেনটেটিভ (এসআর) পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২০০ জন পুরুষ প্রার্থীকে এই পদের আওতায় সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং পূর্বে কোনো চাকরির অভিজ্ঞতার প্রয়োজন নেই। চূড়ান্তভাবে মনোনীতদের দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

চাকরির বিবরণ

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)
পদসংখ্যা: ২০০
দায়িত্বসমূহ: রিটেইল আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ, লক্ষ্যমাত্রা অর্জন, বিক্রেতা ও পরিবেশকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিত করা।
বেতন: অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী বেতন ১১,০০০ থেকে ২২,০০০ টাকা।
অন্যান্য সুবিধা: টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড অ্যালাউন্স, প্রোডাক্টভিত্তিক ইনসেন্টিভ, ঈদ বোনাস এবং পদোন্নতির সুযোগ।

আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত (জেলাভেদে নির্ধারিত তারিখে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টার মধ্যে নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদান করতে পারবেন প্রার্থীরা। বিস্তারিত লিংকে।