মুজিবনগর দিবসে নাসিরনগরে আলোচনা সভা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোনাববর হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। ঐতিহাসিক "মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা" উপলক্ষে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম, প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বাক্কী, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম ভূইয়া, শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়া,সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হক, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম প্রমুখ। 

সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,শিক্ষক, রাজনৈতিক নেতাসহ এলাকার সুধীজন।