ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে নাসিরনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোনাব্বর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহাগ রানা, প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মো. আছমত আলী, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া, সাংবাদিক মুরাদ মৃধা, সাংবাদিক মনিরুল ইসলাম, সাংবাদিক বরুণ কান্তি সরকার, সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় ইউএনও সকলের সহযোগিতায় নাসিরনগরে ভালো কাজ করার আশ্বাস দেন।



