জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে প্রশাসনিক ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।
দিবসটির এবারের প্রতিপাদ্য “স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বাক্কী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়া, উপজেলা প্রকৌশলী মো. মাহবুব হোসাইন, ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রুবেল মিয়া প্রমূখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।



