পাকিস্তানে এমবিবিএস ও বিডিএস কোর্সে পড়ার সুযোগ পাচ্ছেন ২৫ জন বাংলাদেশি শিক্ষার্থী। পাকিস্তান সরকারের বৃত্তিমূলক সহায়তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৬ নভেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের (২০২৬-২৭) আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস কোর্সে ২০টি এবং বিডিএস কোর্সে পাঁচটি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।
আবেদনপত্র ও বিস্তারিত তথ্য পাকিস্তানের মিনিস্ট্রি অব ইকোনমিক অ্যাফেয়ার্সের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র পূরণ করে আগামী ১৬ নভেম্বরের মধ্যে ঢাকার পাকিস্তান হাইকমিশনে পাঠাতে হবে।
বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।