শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, মানতে হবে যেসব শর্ত

সোনালী ব্যাংক পিএলসি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ২০২৫ সালের শিক্ষা বৃত্তি দেবে। দেশের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তির পরিমাণ এককালীন ১৫,০০০ টাকা।

রবিবার (৮ নভেম্বর) থেকে অনলাইনে এ আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৭ নভেম্বর পর্যন্ত। 

সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। শিক্ষা বৃত্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে সোনালী ব্যাংকের সিএসআর-সংশ্লিষ্ট ওয়েবসাইটে। 

আবেদনের যোগ্যতা

  • ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত।
  • ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • এইচএসসি/সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ ৪.৫, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪.৫ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫ প্রাপ্ত হতে হবে।
  • স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ ৪.৫, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪.৫ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫ প্রাপ্ত হতে হবে।
  • শুধু দরিদ্র শিক্ষার্থী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী/এতিম/ প্রতিবন্ধী শিক্ষার্থী/অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, যাদের পিতা- মাতা/অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫,০০০ টাকার (মুক্তিযোদ্ধা ভাতা ব্যতীত) বেশি নয় আবেদন করতে পারবেন। স্বচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই।

আবেদনের সময়  

আগ্রহী প্রার্থীরা ২৭ নভেম্বরের মধ্যে সোনালী ব্যাংকের ওয়েবসাইটে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

বিস্তারিত দেখুন এখানে ক্লিক করুন।