Friday, November 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাকিস্তানে এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে

পাকিস্তান সরকারের বৃত্তিমূলক সহায়তা কর্মসূচির আওতায় ২৫ বাংলাদেশি শিক্ষার্থী এ সুযোগ পাবেন

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

পাকিস্তানে এমবিবিএস ও বিডিএস কোর্সে পড়ার সুযোগ পাচ্ছেন ২৫ জন বাংলাদেশি শিক্ষার্থী। পাকিস্তান সরকারের বৃত্তিমূলক সহায়তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৬ নভেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের (২০২৬-২৭) আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস কোর্সে ২০টি এবং বিডিএস কোর্সে পাঁচটি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

আবেদনপত্র ও বিস্তারিত তথ্য পাকিস্তানের মিনিস্ট্রি অব ইকোনমিক অ্যাফেয়ার্সের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র পূরণ করে আগামী ১৬ নভেম্বরের মধ্যে ঢাকার পাকিস্তান হাইকমিশনে পাঠাতে হবে।

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন। 

   

About

Popular Links

x