বিমানে বসে তিন যাত্রীর ব্যাগ থেকে ডলার চুরি, চীনা নাগরিক গ্রেপ্তার

ভিয়েতনাম থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে যাত্রীদের কাছ থেকে প্রায় ২৩,২৬০ মার্কিন ডলার চুরির অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

সেমাবার (১৮ ডিসেম্বর) ৫২ বছর বয়সী ঝাং শিউকিয়াংকে চুরির অপরাধে সিঙ্গাপুরের একটি আদালতে পাঠায় পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএ।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার স্কুট ফ্লাইট এর একটি বিমানে তিন যাত্রীর ব্যাগ থেকে কৌশলে এসব ডলার চুরি করেন ঝাং শিউকিয়াং। ফ্লাইটটি ভিয়েতনামের হো চি মিন শহর থেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে যাচ্ছিল।

অধিকতর জিজ্ঞাসাবাদের পর ঝাং’কে ২২ ডিসেম্বর ফের আদালতে উপস্থান করা হবে।

চুরির দায়ে দোষী সাব্যস্ত হলে তার তিন বছরের জেল, জরিমানা বা উভয়দণ্ড হতে পারে।