ফ্রেব্রুয়ারি মাস এলেই যেন বাড়তি হাওয়া লাগে প্রেমের পালে। এ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিন ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার বিশ্ব মাতবে প্রেমে। এছাড়াও এই মাস জুড়ে রয়েছে প্রেমিক-প্রেমিকাদের জন্য রয়েছে আরও কিছু বিশেষ দিবস। রোজ ডে, প্রপোজ ডে-র পেরিয়ে আজকের দিনটি “চকলেট ডে”।
ভালোবাসা দিবস সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ ফেব্রুয়ারির ৯ তারিখ বিশ্বজুড়ে “চকলেট ডে” পালিত হয়। এ দিনটিতে একে অপরকে ভালোবাসার প্রতীক হিসেবে চকলেট দিয়ে থাকেন তরুণ-তরুণীরা! তবে শুধু উপহার হিসেবে নয়, চকলেটের গুণে সম্পর্ক হয়ে ওঠে মধুর।
জেনে অবাক হবেন চকলেট পারে ভালোবাসা বাড়াতে, সুস্থ সম্পর্ক গড়তে। চলুন দেখে নেওয়া যাক-
হার্ট
চকলেট হার্ট ভালো রাখতে সাহায্য করে। বিশেষ করে নারীদের। দুধ, চিনি ও মাখন থাকার জন্য এটি খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট। যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। শুধু তাই নয়, আপেলের তুলনায় পাঁচগুণ ফ্ল্যাভনয়েড রয়েছে চকোলেটে। সে কারণেই উপহার হিসেবে চকলেট অতুলনীয়।
ওজন
ভালোবাসার মানুষের স্বাস্থ্য সুন্দর হোক, তাকে দেখতে ভালো লাগুক, এমনটা কে না চায়? আর চেহারা সুন্দর রাখতে দারুণ উপকারী ডার্ক চকলেট। ডার্ক চকলেট খেলে মিষ্টি, নোনতা, ফ্যাটজাতীয় খাবার খাওয়ার প্রবণতা কমে। তাই স্বাস্থ্য সুন্দর রাখতে ডার্ক চকলেটেই জমে উঠুক ভালোবাসা।
শিশু
গবেষণায় দেখা গেছে, যেসব নারীরা গর্ভাবস্থায় বেশি চকলেট খান তারা স্ট্রেসমুক্ত থাকেন। তারা বুদ্ধিদীপ্ত, হাসিখুশি সন্তানের জন্ম দেন। তাই সন্তানসম্ভবা স্ত্রীকে যত খুশি চকলেট উপহার দিন। এতে ভালোবাসা বাড়বেই।
ডায়াবেটিস
ডার্ক চকলেটের মধ্যে থাকা ফ্ল্যাভনয়েড রক্তে ইনসুলিনের মাত্রা বাড়াতেও সাহায্য করে। তাই ভালোবাসার মানুষটিকে দীর্ঘদিন সুস্থ রাখতে তাকে চকলেটের আহ্লাদে রাখতেই পারেন।
স্ট্রেস
চকলেট যে স্ট্রেস কমাতে সাহায্য করে তা আগেই বলা হয়েছে। আর তাই সম্পর্কে খুশি থাকতে চকলেট যেমন সাহায্য করে, তেমনই ব্রেকআপের পর স্ট্রেস কাটাতেও চকলেট কিন্তু দারুণ বন্ধু।
সান প্রোটেকশন
চকলেটের ফ্ল্যাভনলের মধ্যে সূর্যরশ্মি থেকে ত্বককে রক্ষা করার ক্ষমতা রয়েছে। টানা তিন মাস চকলেট খেলে ত্বক রোদে পোড়ার হাত থেকে রক্ষা পায়। তাই ভালোবাসার মানুষকে চকোলেট উপহার দিন। ভালোবাসার গ্লো চেহারায় ফুটে উঠবে।
বুদ্ধি
সম্পর্ক সুন্দর রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক আচরণ। বুদ্ধি করে পরিস্থিতির মোকাবিলা, প্রতিক্রিয়াই সম্পর্কে পার্থক্য গড়়ে দেয়। রোজ চকলেট ড্রিঙ্ক খেলে বুদ্ধি বাড়ে। তাই চকলেট উপহার দিলে সম্পর্কে বোঝাপড়া বাড়তে বাধ্য।
কাশি
ভালোবাসার সম্পর্কে চকলেটের মতোই একটা বড় অংশ জুড়ে থাকে আইসক্রিম। আর ভালোবাসা তো রোদ, বৃষ্টি, ঝড়, জল, ঠান্ডা কিছুই মানে না। তাই প্রেম করতে গেলে একটু আধটু সর্দি-কাশিতো হবেই। তবে সেই কাশিই যেন প্রেমের পথে বাধা না হয়ে দাঁড়়ায়। তাই প্রিয় মানুষটার কাশি হলে চকলেট ড্রিঙ্ক খাওয়ান, চকলেট উপহার দিন।
ডায়রিয়া
প্রেম করতে গেলে ঘোরাঘুরি, আড্ডা, খাওয়া দাওয়া তো লেগেই থাকে। হঠাৎ পেটের সমস্যা, ডিহাইড্রেশনেও ভালো কাজ করে চকলেট। তাই ভ্যালেন্টাইন'স ডে তে একসঙ্গে খাওয়াদাওয়ার ইচ্ছা থাকলে আগে থেকেই সঙ্গে রাখুন চকলেট।
প্রিয়জনকে চকলেট উপহার দেওয়ার ফলে সমস্ত দুঃখ-কষ্ট, ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্কগুলোকে আরও মিষ্টি-মধুর করে তুলবে তাই দেরি না করে আজই প্রিয় মানুষটিকে চকলেট দিন এবং ভালবাসা প্রকাশ করুন!