ফেসবুকের নোটিফিকেশন বন্ধ করার উপায়

আমাদের সমাজে অনেক মানুষই আছেন যারা দিন শুরু করেন ফেসবুক দিয়ে এবং দিন শেষ করেন ফেসবুক দিয়ে। আর বিশ্বে এই প্ল্যাটফর্মগুলোর আছে কয়েকশ কোটি ব্যবহারকারী। প্রায় সব বয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি। শুধু সময় কাটানো নয়, এখন অনেকের কাছে আয়ে উৎস ফেসবুক।

তবে ফেসবুকের একটা বিরক্তিকর বিষয় হচ্ছে নোটিফিকেশন। টুংটাং করে ফোন বাজতেই থাকে। বারবার ফেসবুক খুলে দেখতে হয়। ফলে সময়ও নষ্ট হয়। কিন্তু অনেকেই জানেন না ফেসবুকের লাইভ ইভেন্ট বা অন্যান্য নোটিফিকেশন খুব সহজে বন্ধ করাও যায়।

দেখে নিন কীভাবে ফেসবুকের নোটিফিকেশন বন্ধ করতে হয়

  • প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করতে হবে।
  • এরপর সেটিংসে যেতে হবে।
  • এখানে “ইওর টাইম অন ফেসবুক” বলে একটা অপশন রয়েছে। সেটা ক্লিক করতে হবে।
  • এবার বেশ কয়েকটা অপশন দেখাবে। সেগুলোর মধ্যে থেকে “ম্যানেজ ইওর টাইম” অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর পাবেন “কোয়াইট মোড” অপশন।
  • “কোয়াইট মোড” অপশনে ক্লিক করলে টাইমার চলে আসবে। এখানে দিন, সপ্তাহ, মাসের হিসাবে টাইমার সেট করতে পারবেন ইউজাররা। টাইমার চালু করে দিলেই ওই সময়ের জন্য কোনও নোটিফিকেশন পাঠাবে না ফেসবুক। ইউজার চাইলে যে কোনো সময় টাইমার অফও করে দিতে পারেন। আর টাইমার অফ করলে পুনরায় আবার নোটিফিকেশন আসতে শুরু করবে।