Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

টিকিট কেনার ৪ দিন পরই লটারিতে ৬৬ কোটি জিতলেন বাংলাদেশি প্রবাসী

আরেক বাংলাদেশি জিতেছেন রেঞ্জ রোভার ভেলার গাড়ি

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ পিএম

সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র লটারিতে ২ কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা) জিতেছেন সবুজ নামের প্রবাসী এক বাংলাদেশি। তিনি দুবাইতে থাকেন। লটারির সর্বশেষ ড্র-তে তিনি এই অর্থ জেতেন।

তবে এবারের লটারিতে সবুজই একমাত্র ভাগ্যবান বাংলাদেশি নন। পারভেজ হোসেন আনোয়ার নামে আরও একজন বাংলাদেশি প্রবাসীও পুরস্কার জিতেছেন। তিনি জিতেছেন একটি ব্র্যান্ড নিউ রেঞ্জ রোভার ভেলার গাড়ি।

রবিবার (৩ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, রবিবার অনুষ্ঠিত সর্বশেষ আবুধাবি বিগ টিকেট ড্রতে ২ কোটি দিরহাম জিতেছেন দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসী সবুজ মিয়া। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৫ কোটি ৯৩ লাখ টাকা। সবুজ মিয়ার টিকিট নম্বর ছিল ১৯৪৫৬০। তিনি গত ২৯ জুলাই এই টিকিট কিনেছিলেন। অন্যদিকে, রেঞ্জ রোভার জেতা প্রবাসী বাংলাদেশি থাকেন শারজায়।

প্রসঙ্গত, বিগ টিকিট আবুধাবি র‌্যাফেল ড্র লটারির একটি টিকিটের দাম ১৫০ দিরহাম। যদি কেউ দু’টি টিকিট কিনেন তাহলে আরেকটি টিকিট বিনামূল্যে দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে অনেক বাংলাদেশি প্রবাসী আমিরাতে লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন। তাদের পাশে এবার যুক্ত হলো সবুজ মিয়ার নাম।

   

About

Popular Links

x