Monday, June 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

সড়কে ককটেল ফাটিয়ে পথচারীদের টাকা কেড়ে নিলো দুর্বৃত্তরা

বাদ যায়নি দিনমজুরসহ নিম্নআয়ের মানুষ

 

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৯:৩২ এএম

মেহেরপুরের গাংনীতে সড়কে ককটেল ফাটিয়ে পথচারীদের কাছ থেকে টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৯টায় উপজেলার ধানখোলা সড়কে এ ঘটনা ঘটে।

ওই ঘটনার ভুক্তভোগী উপজেলার মহিষখোলা গ্রামের বাসিন্দা ইয়াসির আরাফাত সাংবাদিকদের জানান, সশস্ত্র দুর্বৃত্তরা প্রথমে তার কাছ থেকে ৭ হাজার টাকা কেড়ে নেয়। পরে আরও আটজনের কাছ থেকে টাকা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনার আরেকর ভুক্তভোগী দিনমজুর আবদুল হালিম। তিনি গাংনী পৌরসভার একটি চালের দোকানে কাজ করেন। তার দৈনিক আয় ৬০০ থেকে ৭০০ টাকা। তিনি বলেন, “সারা দিন কাজ করে ৬০০ টাকা পেয়েছিলেন। সেই সামান্য টাকাও ডাকাতেরা কেড়ে নিলো।”

এ ‍বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল সাংবাদিকদের বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।”

   

About

Popular Links

x